ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

'জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান'এটি এম আব্দুল বারী ড্যানী


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩-১-২০২৫ বিকাল ৫:৩
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান। 
 
আজ শুক্রবার দুপুরে নেত্রকোনার বারহাট্টায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
 উপজেলা ডাকবাংলোতে এসময় তিনি পাঁচ শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এসময় জেলা উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 
 সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চায়। 
 
তিনি বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে যদি সময় ক্ষেপন করা হয় এ বিষয়ে বিএনপি সোচ্চার রয়েছে। তবে জনগণকে সাথে নিয়ে ভোটের রাজনীতি কায়েম করা হবে। এখনো আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি,তবে জনগণকে সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।  
 
নেত্রকোনা সদর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন,ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। তাদের আমরা চিহ্নিত করতে চাই।
 
বিএনপির এই নেতা বলেন, দেশের দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে মিথ্যা মামলায় জেল খেটেছেন। বিএনপি খেটে খাওয়া মেহনতি অসহায় মানুষের জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের সাথে সংযোগের অংশ হিসেবে গ্রাম-গঞ্জে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
 
এদিন বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নে পাঁচ শতাধিক মানুষকে কম্বল দেওয়া হয়। এছাড়া পর্যায়ক্রমে জেলার সদর ও বারহাট্টা উপজেলার সবগুলো ইউনিয়নে কয়েক হাজার দুঃস্থ শীতার্তদের কম্বল দেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের