ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৩-১-২০২৫ বিকাল ৬:২৭

টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বেশ কিছুদিন অসুস্থ্য থেকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

শুক্রবার বাদ জুম্মা রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁকে বোকারবাইদ ঈদগাহর পাশে সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে। বোকারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদর্শন করে জেলার সংশ্লিষ্ট একদল চৌকস পুলিশ সদস্য। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মীর্জা মো. জুবায়ের হোসেনের সাথে এসময় মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির ও ওসি( তদন্ত) রাসেল আহমেদ উপস্থিতি ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আব্দুস সামাদ তালুকদার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বক্তৃতা করেন।

ওই গ্রামের মরহুম মারফত আলী সরকারের ছোট ছেলে আব্দুল হালিম ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে সরাসরি যুদ্ধ করেছেন। মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে মধুপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। 

শোক সন্তপ্ত পরিবােরর প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ জানান, মুক্তিযুদ্ধে তাঁর সঙ্গী ছিলেন আব্দুল হালিম। অসীম সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করেছেন। দেশের জন্য তাঁর অবদান অকৃত্রিম। জাতি তাঁর অকৃত্রিম অবদানের কথা স্মরণ রাখবে। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।

মৃত্যু কালে তিনি এক পুত্র, দুই মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী পূর্বেই মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি