ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩-১-২০২৫ বিকাল ৬:৪৩

জীবনের ঝুঁকি নিয়ে বাসা বাড়িতে, অফিস আদালতসহ বিভিন্ন অনুষ্ঠানে  বিদ্যুৎ সংযোগকারী শ্রমিক যোদ্ধাদের সংগঠন পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা -২০৮৬) কার্যনির্বাহী কমিটির তিন বছর মেয়াদের সাধারন নির্বাচন -২০২৫ এর ভোট গ্রহন ৪ জানুয়ারী শনিবার।

পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ এসাহাক মোল্লা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে তিন সদস্য বিশিস্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্য পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মো. হুনায়ুন কবির ও  মো. নিজাম উদ্দিন। 

এ নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মো. ইব্রাহীম খলিল ( চেয়ার) ও দিলীপ দাস ( আনারস), সাধারন সম্পাদক পদে মো. জাহিদ (দোয়াত কলম) ও মো. আলম তালুকদার (ঘোড়া), সাংগঠনিক সম্পাদক পদে মো. ফিরোজ খান (গোলাপ ফুল) ও মো. নয়ন আকন (বই), দুটি কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দী ৩ জন হলেন মীর কামাল আহম্মেদ (মই), মো. শাহীন আকন ( চশমা) ও মো. আ. খালেক ( জগ)। 

বাকি  পাঁচটি সহ-সভাপতি, সহ- সাধারন সম্পাদক, সহ- সাংগঠনিক, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি মো. আতাউর রহমান বজলু, সহ- সাধারন সম্পাদক মো. আল আমিন খন্দকার, কোষাধ্যক্ষ মো. আমির হোসেন রিপন, দপ্তর সম্পাদক মো. আরিফ খান ও প্রচার সম্পাদক মো. শাহাজাদা গাজী মোস্তফা।

৪ ডিসেম্বর শনিবার শেরেবাংলা সড়কস্থ ইউনিয়ন কার্যালয়ে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ৩২৭ জন সদস্য ভোটার রয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এছাহাক মোল্লা জানিয়েছন। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার