ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দোহারে স্বাস্থ্য মহাপরিচালকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৪-৯-২০২১ বিকাল ৫:২৯

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।  পরিদর্শনকালে সেখানে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের করোনা সংক্রমণ সময়ে সীমাবদ্ধতা সত্ত্বেও স্বাস্থ্যসেবা এগিয়ে নিয়ে চলায় সকলের প্রশংসা করেন। এছাড়াও তিনি হাসপাতালের জরুরি বিভাগসহ প্রতিটি ইউনিট পরিদর্শন করেন। হাসপাতালে অবস্থানরত বিভিন্ন রোগীর সাথে তিনি তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেন। 

এ সময় স্বাস্থ্য মহাপরিচালক খুরশীদ আলম প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে পর্যাপ্ত নরমাল ডেলিভারির ব্যবস্থা করায় সকল চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীর প্রশংসা করেন। এছাড়া হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কর্তৃপক্ষের কার্যক্রমের গতিশীলতারও প্রশংসা করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলার মৈনটঘাট পরিদর্শন করেন।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিমউদ্দিন এ সময় একটি স্লাইড শো প্রদর্শন করে দোহার উপজেলার সামগ্রিক স্বাস্থ্যসেবার মান তুলে ধরেন স্বাস্থ্য মহাপরিচালকের সামনে।  

ডা. জসিম স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতালের অবকাঠামো নির্মাণ, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ, আধুনিক অ্যাম্বুলেন্সে সেবা, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং হাসপাতালের শূন্য জনবল পূরণে মহাপরিচালকের সহয়তা চান। 

এ সময় মহাপরিচালক একটি আধুনিক স্বাস্থ্যসেবা সম্পন্ন অ্যাম্বুলেন্স দেয়ার ঘোষণা দেন।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণের সময় সাংসদ সালমান এফ রহমানের মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার চালু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে বাড়ি বাড়ি অক্সিজেন সেবা চালু, জাইকার সহায়তায় কোভিড ডেলিভারি ইউনিট স্থাপনসহ গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিষয়ে অবহিত করা হয়। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. বেলাল হোসেন, এমএসই পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিমউদ্দিনসহ অন্যরা।

এমএসএম / জামান

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা