শীতার্তদের মাঝে প্রিয় সলঙ্গার গল্প'র শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের সলঙ্গায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে ২ শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করেন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপ। প্রতি বছরের ন্যায় এবারেও শীতে কাহিল সলঙ্গা এলাকার অসহায়, ছিন্নমুলদের পাশে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন "প্রিয় সলঙ্গার গল্প" মানবিক সংগঠন।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা কে এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, চীফ এডমিন শাহ আলম। এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মো. আবু হাসান (রুবেল), সলঙ্গা থানার ওসি মনিরুজ্জামান, উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আবদুস সালাম মাস্টার, প্রভাষক তাজ উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। প্রতিষ্ঠালগ্ন থেকেই সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা আরো বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied