ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জকসু নীতিমালা অনুমোদন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ২:২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালার চূড়ান্ত খসড়া বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া ৯৯তম সিন্ডিকেটে জকসু নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নীতিমালা মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া মাত্রই জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিন্ডিকেটের সভাপতি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সিন্ডিকেট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই আমার প্রথম সিন্ডিকেট ছিলো। আলহামদুলিল্লাহ খুব সফলভাবে সকল এজেন্ডাগুলো সমাধান করতে সফল হয়েছি। আজ গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে একটি এজেন্ডা ছিলো জকসুর নীতিমালা প্রসঙ্গে। জকসুর চূড়ান্ত খসড়া সিন্ডিকেটে পাস হয়েছে।

উপাচার্য ড. রেজাউল করিম আরো বলেন, যেহেতু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এ ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কোন ধারা বা বিধি নেই তাই আজকের অনুমোদিত নীতিমালাটি এখন আমাদের আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে৷ নীতিমালা মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অনুমোদিত হয়ে আসার সঙ্গে সঙ্গেই আমরা জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।

উপাচার্য বলেন, আজকে সিন্ডিকেট শুরুর আগে আমরা আমাদের শিক্ষার্থী শহীদ সাজিদকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেছি। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সব শহীদের জন্য মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করেই সিন্ডিকেট সভা শুরু করা হয়

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ