শেরপুরে সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা ফসলের মাঠ
বগুড়ার শেরপুর উপজেলার বিস্তীর্ণ মাঠ সরিষার হলুদ ফুলের চাদরে ঢাকা পড়েছে। মাঠে জুড়ে হলুদ রঙের অপরূপ দৃশ্য। গত বছরের তুলনায় এবার বেড়েছে সরিষার চাষ।
শনিবার (৪জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,খানপুর ইউনিয়নের শালফা, শুবলি, বোয়ালকান্দি, চৌবাড়িয়া, শইল্যাপাড়া, নলবাড়িয়া, গজারিয়া, তালপুকুরিয়া সহ প্রায় সব এলাকাতেই সরিষার চাষ করা হয়েছে। কামারকান্দি ইউনিয়নের ঝাঁঝর, নলডিঙ্গিপাড়া, বিলনথার, ঘোরদৌড়, মাগুরার তাইর, খামারকান্দি, শুভগাছা হুসনাবাদ, বোয়ালমারী, বেড়েরবাড়ি, গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি, কাফুরা, রণবীরবালা সহ দশটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে সরিষা চাষ করেছেন কৃষকেরা। প্রকৃতি সেজেছে হলুদ সমারোহে। মৌমাছি, প্রজাপতিও ছুটছে অবিরাম ফুলে ফুলে। । তাদের এই খেলা প্রকৃতিকে করেছে আরো মনোমুগ্ধকর।পোকাখেকো বুলবুলি পাখি এবং শালিকের ঝাঁক নতুন মাত্রা যোগ করেছে। শুধু তাই নয়, হলুদ আকর্ষণ করে শিশু, তরুণ- তরুণী থেকে শুরু করে সকল বয়সের প্রকৃতি প্রেমিকদের। অনেকেই একে অপরের ছবি তুলতে ব্যস্ত।
গত কয়েক বছরের নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে এই শস্যটির ফলন ও আগের চেয়ে বেড়েছে। সময় অল্প লাগে, খরচ কম হয়, এ কারণে উপজেলার বিভিন্ন স্থানে দিনে দিনে বাড়ছে সরিষার চাষ।মাগুরগাড়ি গ্রামের সরিষার চাষী সাইফুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, প্রচলিত দেশি সরিষার চেয়ে বারি, টরি ও বিনার উদ্ভাবিত সরিষার জাত গুলোর ফলন বেশি। এ কারণে চাষীরাও আগ্রহী হচ্ছেন সরিষার চাষে। এভাবে চাষ বৃদ্ধি পেলে ভোজ্যতেলের আমদানি কমবে। তাছাড়া আমন ও বোরো মৌসুমের মাঝামাঝি সময়ে জমি ফেলে না রেখে সরিষার চাষ করে তিন ফসলি করে বাড়তি আয় করতে আগ্রহী হয়েছে কৃষকেরা। এক বিঘা জমিতে প্রায় ৭-৮ মন সরিষা উৎপন্ন হয়। এক বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় ১৫০০ থেকে ২০০০ টাকা। আর বিক্রি হয় প্রায় ১১হাজার থেকে ১২হাজার টাকায়। বগুড়ার শেরপুর উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩,৭০০ হেক্টর জমি, যার মধ্যে অর্জিত হয়েছে ২,৬৮০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৩৬৫ মেট্রিক টন। কৃষি বিভাগ আশা করছে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।
উদ্বুদ্ধ করতে কৃষকদের মধ্যে সরিষা বীজ এবং সার প্রণোদনা দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিভাগ থেকে। এছাড়াও কৃষি অফিসের পক্ষ থেকে মনিটরিং এবং পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ