সুবর্ণচরে চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
নোয়াখালী সুবর্ণচরের চর মহি উদ্দিন, চর জিয়া উদ্দিন গ্রামে অবস্থিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার এবং ভবন নির্মাণের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারী (শনিবার) বেলা ১২ টায় চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক মোঃ সোহেল রানার সঞ্চালনায় এবং বিশিষ্ঠ সমাজ সেবক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু কালাম সফি চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক নুর মোহাম্মাদ, বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইউসুফ, অরিফ হোসেন, মোঃ ফজলুল হক, মোঃ আব্দুল মতিন। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ ফেরদৌস, মোঃ খৌরশের আলম, মোঃ ইউছুপসহ বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বক্তারা চর বলেন, জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয় উন্নয়ন, নতুন বছরের পাঠদান, চর জিয়া উদ্দিন ও চর মহি উদ্দিনে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার মানউন্নয়ন, বিদ্যালয় সংস্কারসহ নানা প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন এবং প্রত্যান্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলো অবকাঠামো উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার জেলা প্রশাসনকসহ স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছেন।
আবু কালাম সফি বলেন, প্রত্যান্ত অঞ্চলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ঝরাজির্ণ অবস্থায় আছে এসকল প্রতিষ্ঠান গুলো নতুন ভবন নির্মাণ এবং সংস্কার করা না হলে এ বিশাল অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে, অনেক বিদ্যালয়ে মাঠ ভরাট জরুরী, অনেক বিদ্যালয়ে বসার মত চেয়ার টেবিল নেই, টিনের তৈরী ঘর গুলো ভেঙ্গে পড়ছে এসব সংস্কার, পূননির্মাণ এবং নতুন ভবন অন্যন্ত জরুরী, সংশ্লিষ্ঠ প্রশাসনসহ বিত্তবানরা এগিয়ে আসার অনুরোধ জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার