ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হারজোগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৬-২০২১ রাত ১২:৩

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণে বিরোধীরা যখন একটি জোট গঠনের তুমুল তোড়জোড় শুরু করেছেন তখন ইসরায়েলের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে দেশটির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিক হারজোগ আইস্যাক। বুধবার (২ জুন) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভোটে তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হওয়ার এই লড়াইয়ে দেশটির সাবেক প্রধানশিক্ষিকা ও রাজনীতিক মিরিয়াম পেরেৎজকে হারিয়েছেন হারজোগ (৬০)। ২০১৪ সালে দেশটির পার্লামেন্টের আলঙ্কারিক প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন রিউভেন রিভলিন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসানের লক্ষ্যে দেশটির ডান-বাম-কট্টরপন্থী দলগুলো জোট গঠনের আলোচনায় বুধবার ১১ ঘণ্টার এক বৈঠকে মিলিত হন। নেতানিয়াহুকে অপসারণ করে নতুন প্রশাসন গড়ার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

ইসরায়েলের পার্লামেন্টের প্রেসিডেন্ট পদের ক্ষমতার পরিধি খুবই সীমিত। প্রাথমিকভাবে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট দেশটির রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক এবং সরকার গঠনের জন্য সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কাজ করেন তিনি। আর দেশটির নির্বাহী কর্তৃত্ব এককভাবে থাকে প্রধানমন্ত্রীর।

তবে প্রেসিডেন্ট অপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমার ঘোষণা দিতে পারেন; প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতারণা, ঘুষগ্রহণ এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ায় নতুন প্রেসিডেন্টের এই ক্ষমা ঘোষণার ক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হারজোগ আইস্যাক আগামী ৯ জুলাই ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরায়েলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরায়েলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের