ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ফ্লিকের অন্যরকম সেঞ্চুরি, দুর্দান্ত জয়ে বছর শুরু বার্সার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ১২:১৮

সদসমাপ্ত ২০২৪ সালের শেষটা ভালো হয়নি বার্সেলোনার। বছরের শেষ দুই ম্যাচ হেরেছিল হান্সি ফ্লিকের দল। তবে নতুন বছরটা বেশ দারুণ করেই শুরু করেছে বার্সা। বছরের প্রথম ম্যাচ কোপা দেল রে-তে চতুর্থ শ্রেণির ক্লাব বার্বাস্ত্রোকে ৪-০ গোলে হারিয়েছে কাতালানরা। দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বার্সা। বার্সার জয়ের দিনে অন্যরকম সেঞ্চুরি করেন বার্সা কোচ ফ্লিক। কোচিং ক্যারিয়ারে এটি ১০০তম জয় জার্মান মাস্টারমাইন্ডের। শনিবার অ্যাওয়ে ম্যাচে ২১ মিনিটে লিড নেয় বার্সা। রোনাল্ড আরাওহোর হেড থেকে করা পাসে বুলেট গতির আরও একটি হেড দিয়ে বল জালে ফেলেন এরিক গার্সিয়া। এতে ১-০ তে এগিয়ে যায় বার্সা। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেওয়ানডস্কি। পোল্যান্ডের এই ফরোয়ার্ডও গোল করেন হেড দিয়ে। বিরতি থেকে এসেই (৪৭ মিনিটে) নিজের দ্বিতীয় গোল করেন চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ (১৬) গোলদাতা। এবার লেওয়ানডস্কিকে অ্যাসিস্ট করেন পাবলো তোরে। এতে ৩-০ তে এগিয়ে যায় বার্সা। বার্বাস্ত্রোর কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন পাবলো তোরে। তৃতীয় গোলে সহায়তা দেওয়া স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার গোলটি করেন ৫৬ মিনিটে। বার্বাস্ত্রোর গোলরক্ষক আরনাউ ফেব্রিগার ভুলে গোল করে বার্সা ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমাদের বছরটা এভাবেই শুরু করতে হবে। আমরা রক্ষণভাগে খুব ভালো ছিলাম। আমাদের প্রতিদ্বন্দ্বীদের কোনো সুযোগ দেইনি।’

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা