রায়পুরে কোন চাঁদাবাজদের ঠাঁই হবে না: রুহুল আমীন ভুঁইয়া
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে মাস্টার রুহুল আমীন ভুঁইয়া বলেন, রায়পুরে নতুন করে কোন চাঁদাবাজদের আর ঠাঁই দেওয়া হবে না।
শনিবার (৪জানুয়ারী) বিকেলে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।পৌরসভা জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবের সঞ্চলনায় পৌরসভা জামায়াতের আমীর হাফেজ মাওঃ ফজলুল করিম ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামাতের নায়েবে আমির এডভোকেট নজির আহমেদ, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য সর্দার সৈয়দ আহমদ,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য মাষ্টার ইসমাইল , জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক মনির আহমদ , উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এড. আব্দুল আউয়াল রাসেল, রায়পুর পৌরসভা জামাতের নায়েবে আমির এড.কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি আবুল কাসেম,সহ সেক্রেটারি যুবনেতা মাওলানা আনোয়ার হোসাইন , পৌরসভা ওয়ার্ড জামাতের সভাপতি সেক্রেটারি সহ জামায়াত-শিবির ও যুব বিভাগের নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
এসময়ে বক্তারা বলেন, "আগামীর রাষ্ট্র হবে দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক কোরানের রাষ্ট্র। এই শান্তির রাষ্ট্র গঠনে জামায়াতে বিকল্প কোন প্রতিদ্বন্দ্বী নেই। তাই জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জণগণের সেবা করার ও ইসলামী রাষ্ট্র গঠনের সুযোগ দিতে হবে।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন