ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মাসব্যাপী অনুমোদনহীন সম্প্রীতি বিজয় মেলা আয়োজন; নীরব প্রশাসন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ৪:৩৭

 অনুমোদনহীন সম্প্রীতি বিজয় মেলা-২০২৪ চলছে খাগড়াছড়িতে। মাসব্যাপী এ মেলার শিরোনামে স¤প্রীতি বিজয় মেলা নাম করণ করা হলেও বেপরোয়া অবৈধ সাবান খেলা, হাউজি, লটারী পকেট কাঁটছে খাগড়াছড়িবাসী। তারপরও নীরব প্রশাসন। 

গেল ১৬ ডিসেম্বর ২০২৪ এই মেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও দীর্ঘ সময়ে প্রশাসনের নাকের ডগার উপর এ যজ্ঞ চলমান থকলেও অদৃশ্য কারনে নির্বিকার স্থানীয় আইন প্রয়োগকারীরা। 

বর্তমান অর্থনৈতিক মন্দার বাজারে বিনোদনের নামে সাধারন মানুষের অর্থ হাতিয়ে নেয়ার হাতিয়ার এই মাসব্যাপী ”স¤প্রীতি বিজয় মেলা” গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নি¤œ আয়ের মানুষের জন্য। যেখানে নিরব দুর্বিক্ষের কষাঘাতে দিন অতিবাহিত করছে সাধারন খেঠে খাওয়া মানুষদের। সেখানে এ মেলার খাগড়াছড়িবাসীর জন্য অর্থনৈতিক ভাবে দ‚র্বল করার মুলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে বলে দাবী সচেতন খাগড়াছড়িবাসীর। 

কেউ মোবাইল নিয়ে সাবান খেলার (জুয়া) ভিডিও বা ছবি ধারনের আশঙ্কা থেকে তাদের মোবাইল নিয়ে প্রবেশে লাঞ্চিত করার ঘটনাও ঘটেছে এ মেলায়। বর্তমানে খাগড়াছড়ির দেখাদেখি মানিকছড়ি উপজেলার গাড়িটানায়ও ৫ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে বিজয় মেলার নামে জুয়া ও অশ্লিল নৃত্য। সূত্রে জানা যায়, এই মেলা ২১ দিন চলমান থাকবে। এই জুয়া মারাত্মকভাবে প্রভাব ফেলছে উঠতি বয়সী যুবক থেকে শুরু করে স্থানীয় দিনমজুর খেটে খাওয়া মানুষদের উপর। এছাড়াও লটারীর নামে অভিনব কায়দায় মানুষদের পকেট কাটছে মেলা কর্তৃপক্ষ। বিভিন্ন মূল্যবান উপহার দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। 

বিষয়টি নিয়ে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। একটি মহল নিজেরা নিজেরাই মেলা আয়োজন করছে।  

মেলার বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, স¤প্রীতি বিজয় মেলা-২০২৪ এর কোন অনুমোদন দেয়া হয়নি। 

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার