সন্দ্বীপ উপজেলা যুবদলের নেতা আজিজ এর উপর হামলার প্রতিবাদে বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম.এ আজিজ এর উপর আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষােভ মিছিল ও সমাবেশ করেছে সন্দ্বীপ উপজেলা যুবদল।
৬ জানুয়ারী বিকাল ৪ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কমপ্লেক্স গেইটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নিঝুম খান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলীম মেম্বার, সন্দ্বীপ পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নুরুল আফছার,সন্দ্বীপ পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম মাহি,যুবদল নেতা সাখাওয়াত বাবু সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন ফ্যাসীবাদের দোসরদের হামলার শিকার বিএনপি'র দুঃসময়ের কর্মী জাতীয়তাবাদী যুবদল সন্দ্বীপ উপজেলার সদস্য সচিব যুবনেতা এম এ আজিজ।তার উপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি।ইতি মধ্যে হামলার সাথে সরাসরি জড়িত চারজন গ্রেফতার হয়েছে।এই হামলার নেতৃত্বকারী নেপথ্যে ইন্ধন দাতা সহ সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।আমরা আশা করবো আইন প্রয়োগকারী সংস্থা আওয়ামী দোসরদের আইনের আওতায় নিয়ে আসবে এবং আজিজের মামলার সকল আসামিকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করবে।কারন এটা শুধু এমএ আজিজের উপর নয় এটা সন্দ্বীপ উপজেলা যুবদলের উপর হামলা। এটা সন্দ্বীপ জাতীয়তাবাদী শক্তির জন্য একটি অশনি সংকেত। আমরাও বিষয়টা সেভাবে নিচ্ছি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান