ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে শেখ হাসিনা সেতু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৪-৯-২০২১ বিকাল ৬:৪২

টাঙ্গাইলের নাগরপুরে সারাবছর ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে শেখ হাসিনা সেতু। নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় প্রবহমান ধলেশ্বরী নদীর দুই পাড়ে অবাধে সারাবছর অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বর্তমান বন্যা পরিস্থিতিতে ব্যাপক এলাকাজুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বড় ক্ষতির আশংকা তৈরি হচ্ছে এই ধলেশ্বরী নদী উপরে নির্মিত শেখ হাসিনা সেতুর (কেদারপুর সেতু)।

সরেজমিন দেখা যায়, সেতুর দুই পাড়ের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গেছে এবং সেতুর পিলারের ভুগর্ভস্থ মাটি সরে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, শুকনা মৌসুমে দিনে-রাতে এখানে অবাধে বালু উত্তোলন চলে। এতে বন্যা এলে আশপাশের ফসলি জমিসহ ধীরে ধীরে সব ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ কেদারপুর, মামুদনগর, মোকনা ও পাকুটিয়া এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

উল্লেখ্য, তাদের বিরুদ্ধে সরকারি জায়গা থেকে বালু উত্তোলনের জন্য বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। গুরুত্ব বিবেচনায় ধলেশ্বরী নদীর উপর এই শেখ হাসিনা সেতু ব্যবহার করে নাগরপুর, মামুদনগর, কেদারপুর, দেলদুয়ার, মির্জাপুর, সাটুরিয়াসহ সরাসরি ঢাকা যাতায়াত সাধিত হয়। অবৈধ বালু উত্তোলনের ফলে সেতুসহ নদী এলাকার আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়ে গেছে। সেতু, আবাদি জমি এবং বসত এলাকা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে জোড়ালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাগরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান প্রতিনিয়ত চলমান থাকে। এর আগেও কয়েকবার অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হয়েছে। উক্ত বিষয়ে নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, কেদারপুর শেখ হাসিনা সেতু এলাকার অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার