ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ২:৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা অনেকটা একাই ভারতের হয়ে লড়েছিলেন জাসপ্রিত বুমরাহ। সিডনিতে শেষ টেস্টের ২য় ইনিংসে তার না থাকাকেই অনেকে দেখছেন অস্ট্রেলিয়ার সহজ জয়ের পেছনের কারণ হিসেবে। সিরিজের শেষ ইনিংসে বল না করেও বুমরাহ পেয়েছেন ৩২ উইকেট। হয়েছেন সিরিজসেরা। 

বুমরাহর না থাকার পেছনে মূল কারণ তার পিঠের চোট। প্রাথমিকভাবে বলা হয়েছিল, ব্যাথা কমলেই বোলিং করার জন্য মাঠে নামবেন ভারতীয় এই পেস বোলার। কিন্তু, শেষ পর্যন্ত চোটের জন্য তাকে বল করতে দেখা যায়নি। ভারতের পরের সিরিজ থেকেও বুমরাহ ছিটকে গিয়েছেন তা অনেকটাই নিশ্চিত। 

২২ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হোম সিরিজ। ৫ টি-টোয়েন্টির সঙ্গে থাকবে ৩ ওয়ানডে ম্যাচ। সেখানে টি-টোয়েন্টি সিরিজ বুমরাহ থাকছেন না তা অনেকটা নিশ্চিত। ইনজুরি ঠিক কতটা গুরুতর সেই অবস্থা অনুযায়ী ভাবা হবে ওয়ানডে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ম্যাচ খেলার সুযোগ তিনি হারাবেন কি না। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়নি, ঠিক কতটা গুরুতর ইনজুরিতে ভুগছেন জাসপ্রিত বুমরাহ। গ্রেড-১ ইনজুরির ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহের মাঝেই পুনর্বাসনে ফিরতে পারবেন বুমরাহ। যদি গ্রেড-২ ইনজুরি হয়, তবে সেরে উঠতেই অন্তত ৬ সপ্তাহ দরকার হবে তার। আর গ্রেড-৩ এর ক্ষেত্রে অন্তত ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে যাবেন তিনি।

ধারণা করা হচ্ছে, গ্রেড-২ ধরণের ইনজুরিতেই পড়েছেন বুমরাহ। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের উদ্বোধনী ম্যাচে দেখা যাবে না বুমরাহকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে যে ম্যাচটি হবে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ।

যদিও আগে থেকেই বলা হয়েছিল, বিশ্বকাপের বছর ব্যতীত কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বুমরাহ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি বলেই কি না, অন্তত এই বছরে তাকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ইনজুরির কারণে আপাতত বুমরাহকে সাদা বলে দেখা যাচ্ছে না– তা অনেকটাই নিশ্চিত। 

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা