ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

র‍্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি শেকৃবি উপাচার্যের


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ৪:২১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

আজ সোমবার (৬ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত ৮৪ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৪ প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ আশাবুল হকের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী স্ফ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অবিভাবকসহ নবীন শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা একে অপরের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে চলবে, যাতে করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকে। কারণ আগামীতে তোমরাই শেরেবাংলার গ্রেজুয়েট হিসেবে কৃষির নেতৃত্ব দিবে। এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই বিএসসি অনার্স ডিগ্রী শেষ করার প্রতিশ্রুতি দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী  নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে পড়াশোনাকে প্রধান্য দিবে। কোন ধরনের অনৈতিক কাজে জড়াবেনা। কেউ যদি অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়ায় তবে আগাছার মত পরিস্কার করতে কুণ্ঠাবোধ করব না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের জন্য আবাসন নিশ্চিত করা সহ সর্বোচ্চ সুবিধা দিতে আমরা অঙ্গিকারবদ্ধ। তবে কোন শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়লে এবং র‍্যাগিং করলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ববিদ্যালয় থেকে বিদায় করা হবে।

এমএসএম / এমএসএম

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি