ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কেন্দ্রীয় চুক্তিতে আসছেন নাহিদ-জাকের, অনিশ্চয়তায় দুই সিনিয়র


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ১২:৩৯

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে তৈরী করা হয়ে থাকে একটি বাৎসরিক কেন্দ্রীয় চুক্তি। মূলত নতুন বছরের শুরুর দিকেই এই চুক্তির কথা প্রকাশ্যে জানিয়ে থাকে বিসিবি। পার করে আসা বছরের ক্রিকেটারদের পারফর্মম্যান্স বিবেচনা করেই নতুন করে আবার চুক্তি করে বিসিবি। চলছে ২০২৫ সালের জানুয়ারি মাস। আর এবারো নতুন করে চুক্তির জন্য তালিকাবদ্ধ ক্রিকেটারের নাম বিসিবি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। 

ইতোমধ্যে শেষ হয়েছে প্রাথমিক আলোচনা। গেল বছরে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ ক্রিকেটার। তবে এবার চুক্তির ক্রিকেটার কমে ২০ আসতে পারে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন চুক্তির জন্য ২০ জনের আশে পাশেই ক্রিকেটার থাকবে। গেল বছরের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন কয়েকজন।

দলের দুই সিনিয়র তারকা আছেন বোর্ডের নির্দেশের অপেক্ষায়। তারা মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। রিয়াদের ক্রিকেট ভবিষ্যৎ কোথায় থামবে সেটার উপর নির্ভর করে কেন্দ্রীয় চুক্তি হতে পারে। তবে গেল বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন নুরুল হাসান সোহান। কারণ জাতীয় দলের কোনো ফরম্যাটে নেই তিনি। 

নতুন করে চুক্তিতে আসতে যাচ্ছেন স্পিড স্টার নাহিদ রানা। গেল বছর জুড়ে টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করেছেন তিনি। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে যোগ দিচ্ছেন জাকের আলি অনিকও। ২০২৪ সালে ব্যাট হাতে দলকে ভরসা জুগিয়েছেন তিনি। 

তবে সাকিব আল হাসানের ব্যাপারটি এখন পর্যন্ত ঝুলে আছে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তিনি আগেই দিয়ে রেখেছিলেন। টেস্ট থেকে অবসরের প্রসঙ্গে বলেছিলেন, দেশের মাটিতে খেলতে চান শেষ টেস্ট। নয়ত কানপুর টেস্ট থেকেই অবসর বিবেচিত হবেন। কিন্তু টেস্ট তো বটেই বিপিএল খেলতেও আসতে পারেননি সাকিব। এমন অবস্থায় তিনি আসলেই ২০২৫ সালে অবসর নিচ্ছেন কি না কিংবা কোন ফরম্যাটে খেলবেন তার ওপরেই নির্ভর করবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের চুক্তি। 

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা