সড়ক দুর্ঘটনায় মারা গেলেন কবিরহাটের সাংবাদিক কিরণ
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জাতীয় দৈনিক সমাজ সংবাদের কবিরহাট প্রতিনিধি মিজানুর রহমান কিরণ (৬০)।সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার সময় নোয়াখালী জেলা শহরের সদর উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
গুরত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকার একটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মিজানুর রহমান কিরণ কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পদুয়া গ্রামের টুকা মিয়া হাজী বাড়ির মৃত আবদুল মান্নানের বড় ছেলে।
মিজানুর রহমান কিরণ দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। মৃত্যুর সময় তিন মেয়ে ও দুই ছেলে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ এলাকায় এবং আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ দুপুর দুইটায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় তাকে।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক