ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

খানসামায় ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ৪:১৬

দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেত থেকে আনিছা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইলিয়াস হাজিপাড়ার পূর্ব পাশে শফিকুল ইসলাম (বাইদুল) এর ভুট্টা ক্ষেত থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

আনিছা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবলিয়া গ্রামের দোলাপাড়া এলাকার মো. মাহফুজ আলমের স্ত্রী এবং একই ইউনিয়নের ইলিয়াস হাজিপাড়া গ্রামের মৃত আলমের মেয়ে।

পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে যাই। এরপর লাশ উদ্ধার করি। মেয়েটি গত কয়েক মাস ধরে তার বাবার বাসায় থাকতো। স্বামীরও যাতায়াত এবং ফোনে যোগাযোগ ছিল। কিছুদিন আগে মৃত আনিছার স্বামী তার শশুর বাড়ি থেকে টাকা ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে লজ্জায় সে আসে না শুধু ফোনে নিয়মিত যোগাযোগ করতো।

নিহতের চাচা মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাদের মেয়েকে জামাই হত্যা করেছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় আমাদের জামাই আমাদের বাড়িতে আসে আমরা তাকে আপ্যায়ন করি। এরপর আমাদের মেয়েকে তার পরিবারের কাছে নিয়ে যায়।

নিহতের ভাই মনিরুজ্জামান মনির বলেন, আমার বোনকে আমার দুলাভাই নিয়ে যায়। রাত ১১ টায় ফোন করলে জানায় আমার (দুলাভাই) কাছে আছে। আমার স্ত্রী ভোর বেলা ফোন দিলে বলে সে (আনিছা) আমার কাছে নাই, আমি রেখে এসেছি। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত আনিছার শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্বামী পলাতক রয়েছেন। আমরা তাকে ধরার চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন