লালমনিরহাট জেলা আ’লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি।
সভার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিশেষ দোয়া ও সকল শহীদের স্মরণে নীরবতা পালন এবং আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ। এ সময় নবগঠিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্ব থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর ছিল পুলিশ। দলীয় কার্যালয় এলাকাসহ শহরের বিশেষ বিশেষ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বন্ধ ছিল দলীয় কার্যালয়ের আশপাশের দোকানপাট। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সভার সকল কাজ শেষ হয়।
জামান / জামান
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন