ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৫ বিকাল ৫:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশ পরিচয় দিয়ে দুই প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসী ও তার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪ নং ব্রিজের কাদিরারটেক ও লেংটার মাজার এলাকায় পৃথক ডাকাতির ঘটনা ঘটে।

রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার ইজ্জত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ভোর  ৪টার দিকে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পড়ে স্ত্রী ফাহিম আখতার ও বাবা ইজ্জত আলীকে নিয়ে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ি পুবেরগায়ের উদ্দেশ্যে রওনা হন। ভোর সোয়া ৫ টার দিকে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪ নং ব্রিজের কাদিরারটেক এলাকায় আসা মাত্র একটি সাদা মাইক্রোবাস যোগে একদল ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী আমজাদ হোসেনের গাড়িটিকে গতিরোধ করে। পরে আমজাদ হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে এবং গাড়িতে থাকা অন্যান্য সদস্যদের অস্ত্র মুখে জিম্মি করে ফেলে । এ সময় গাড়ি চালক রিফাত নিয়ে কে বেধড়ক মারপিট করা হয়। পরে সঙ্গে থাকা মোবাইল সেট, স্বর্ণের হার, চেইন, কানের দুল, নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে এর মাইক্রোবাসি করে পালিয়ে যায়। 

অপরদিকে, মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাদুনাথপুর এলাকার আব্দুল হান্নান এর ছেলে দুবাই প্রবাসী ভুক্তভোগী আব্দুল কাদির জানান, তিনিও ভোরে দুবাই থেকে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে ছোট ভাই ফয়েজ মিয়া ও ছোট ভাইয়ের বন্ধু রুহুল আমিনকে নিয়ে একটি মাইক্রোবাস যোগে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল কাদির। একই কায়দায় উপশহরের ৩০০ ফুট সড়কের লেংটার মাজার এলাকায় এসে পৌঁছালে সিলভার কালার একটি মাইক্রোবার যোগে এসে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত প্রবাসী আবদুল হান্নানের মাইক্রোবাসটি গতিরোধ করে। পরে তাদের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণলঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট, মালামাল ভর্তি লাগেজসহ প্রায় ৪ লাখ ৭৮ হাজার টাকা লুটে নেয়। পরে তাদেরকে ফেলে রেখে ডাকাত দল কাঞ্চন ব্রিজ এলাকার দিকে পালিয়ে যায়। 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পূর্বাচল পুলিশ ফাঁড়ির থাকলেও ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম তেমন কোন দায়িত্ব পালন না করায় এ এলাকায় চুরি-ডাকাতি, হত্যা, ছিনতাইসহ নানা অপরাধ মূলক ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার