‘অভিনয়ের ন্যূনতম জ্ঞানও ছিল না’
বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে অভিনয় দুনিয়ায় পা রাখার পর থেকে তার সঙ্গে জুড়ে রয়েছে নেপোটিজম। নেটিজেনদের অভিযোগ তারকা সন্তান হওয়ার সুবাদে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। ২০১৯ সালে মাত্র ২১ বছর বয়সে কর্ণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতে আত্মপ্রকাশ করেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। তারপর থেকেই তিনি সমালোচনার সম্মুখীন। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘ছবিতে কাজ করার সময় কিছু্ই জানতাম না। অভিনয়ের ন্যূনতম জ্ঞানও ছিল না।’
তারকা সন্তানেরা যেমন বিশেষ সুবিধা পেয়ে থাকেন বলিউডে তেমনই তাদের কাজে নেওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা পান প্রযোজক পরিচালকেরাও। তারা ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের মধ্যে বেড়ে ওঠায় বিষয়টি আয়ত্তে থাকে। কিন্তু অনন্যার বেলায় নাকি সেটাও ঘটেনি। অনন্যা জানিয়েছেন, বাবা যখন ছবিতে কাজ করতেন তখন তিনি দু’একবার সেটে গেছেন। তবে সেসব এতই ছোটবেলার কথা, যে তিনি কিছুই বুঝতে পারেননি। ফলে প্রথমবার অভিনয় করার সময় তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
Aminur / Aminur
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী