লোহাগড়া থানা কর্তৃক ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ জন মাদক ব্যবসায়ী
নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত ব্যক্তি, লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর গ্রামের বোরহান মল্লিকের ছেলে আল আমিন(৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার(৭ জানুয়ারি)সন্ধ্যা ৭:১০ ঘটিকায় লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া মধ্যপাড়া সাকিনস্থ সাগর সরদারের চায়ের দোকানের সামনে একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুমন হওলাদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আল আমিন মল্লিককে আটক করেন।
গ্রেফতারকৃত আল আমিনের কাছে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামি আল আমিন মল্লিককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে
সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা
টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়
উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন
বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ