সুবর্ণচরে বায়তুশ সাইফ ইসলামিয়া মাদ্রাসায় নতুন চবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরজব্বর ইউনিয়নের সমিতির বাজারে অবস্থিত সাইফিয়া দরবার শরীফ কৃর্তক পরিচালিত ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ সাইফ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন চবক, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী (বুধবার) বেলা ১১ টায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কৃর্তপক্ষ।বায়তুশ সাইফ ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ মনিরুজ্জামান জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর পীর সাহেব আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি, বিশেষ অতিথি, চরজব্বর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ শাহজাহান, উত্তর বাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা লোকমান হোসেন, সমাজ সেবক মাওলানা আবু তাহের চৌধুরী, অজি উল্যাহ মিয়া, মাদ্রাসার ভূমিদাতা হাজি কালা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সুশিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হলে শিক্ষার বিকল্প কিছু নেই, ইসলামী শিক্ষা গ্রহণ করলে দুনিয়া ও আখিরাতে দোজাহানে শান্তি মিলে। প্রতিটি শিক্ষার্থীকে অভিভাবকগন পড়াশুনার খোঁজ খবর রাখা জরুরী, তাহলে উচ্চতর পড়াশুনা থেকে শিক্ষার্থীরা কখনো ঝরে পড়বেনা।
পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার