ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় বোরহানউদ্দিনে দোয়া মাহফিল


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২১ রাত ৮:৪৫

ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আ’লীগের প্রবীণ নেতা আলহাজ তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদি হাসান জিহাদের উদ্যোগে বোরহানউদ্দিন পৌর বাজার জামে মসজিদে শনিবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ পৌর বাজার ব্যবসায়ী বৃন্দ। বোরহানউদ্দিন পৌর বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান এ দোয়া মোনাজাত পরিচালনা করেন। এছাড়া স্যোশাল মিডিয়ায় আ’লীগের নেতাকর্মীরা তার সুস্থতা কামনায় দোয়া চাচ্ছেন। 

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেয়া হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে। এয়ার অ্যাম্বুলেন্স তাকে দিল্লি নেয়া হয়। এর আগে বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জামান / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়