তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী বুধবার বিকালে তাড়াশ পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুইচিং মং মারমা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. এরফান আহমেদ, শিক্ষা কর্মকর্ত মুসাব্বির হোসেন খান, ষুব উন্নয়ন কর্মকর্তা রবীন্দ্রনাথ চন্দ্র, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বারী খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন খন্দকার, ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান নিরব প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুইচিং মং মারমা তরুণদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণী কক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলবো।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ