ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে পুলিশের আভিযানে গাঁজাসহ আটক ২


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৪-৯-২০২১ রাত ৯:১

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে অভিযান পরিচালনা করে আড়াই কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি মিজানুর রহমান (২৮) ‍এবং আবুল সিকদার (২৬) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৪ সেপ্টম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিপুল হালদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই হাফিজুর রহমান, এএসআই রাসেল মিয়া, এএসআই নজরুল ইসলাম ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে লোহালিয়া খেয়াঘাটসংলগ্ন ইদ্রাকপুর গ্রামের বাইতুন নুর জামে মসজিদের পার্শ্বে জনৈক মনিরুল ইসলামের দোকানের সামনে থেকে একাধিক মাদক মামলার দুই আসামীকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- কাশিপুর সিকদারবাড়ির মৃত কালাম সিকদারের ছেলে মিজানুর রহমান (২৮) ‍এবং ‍উত্তর লক্ষ্মীপাশা গ্রামের ছালাম সিকদারের ছেলে  আবুল সিকদার (২৬)। ধৃতদের দেহ তল্লাশিকালে মিজানুর রহমানের কাছ থেকে স্কুলব্যাগে রক্ষিত দুটি পোটলা, যার ওজন ২ কেজি ‍এবং আবুল সিকদারের শপিং ব্যাগে রক্ষিত একটি পোটলা, যার ওজন ৫০০ গ্রাম গাঁজাসহ মোট ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ বলেন, আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ত‍াদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জামান / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত