করোনায় মৃত্যু ছাড়াল ৩৭ লাখ
এক বছরের বেশি সময় ধরে বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। চীন থেকে প্রাদুর্ভাব হওয়া এই প্রাণঘাতী ভাইরাসে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। মারা যাওয়ার সংখ্যাও কম নয়। কিন্তু এখনও পর্যন্ত সংক্রমণ একেবারে কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭ লাখ ৬ হাজার ২৯৯ জন। আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ জন।
এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ১১ হাজার ২০ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৫১১ জন।
করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৯৮৮। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৩৮ হাজার ১৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৮৯৭ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনা সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৮১। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৬৭ হাজার ৭০৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৩৩০ জন।
করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক