ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সিরিজ জয়ের মিশনে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২১ সকাল ৯:১৪

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। রোববার সিরিজের তৃতীয় ম্যাচে টানা তৃতীয় সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে মাহমুদুল্লাহর দল। বাংলাদেশ সময় বিকেল চারটায় শেরে বাংলায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে যে পারফরম্যান্স করেছে টাইগাররা তাতে একটি বিষয় স্পষ্ট, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই সিরিজ জেতা অসম্ভব কিছু নয়।

এর আগে কিউইদের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ১০টি। যার মধ্যে টাইগাররা ১০টি ম্যাচেই হেরেছে। তবে টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় আসে সিরিজের প্রথম ম্যাচে। কিউইদের মাত্র ৬০ রানে আটকে ফেলে টাইগার বোলাররা। সেই ৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ লড়াই করেছিল ব্ল্যাকক্যাপসরা। তবে জয়ের দেখা পায়নি। অধিনায়ক মাহমুদউল্লাহরা ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় জিতে যান দ্বিতীয় ম্যাচও। তৃতীয় ম্যাচ ঘিরে সমর্থকদের একটাই চাওয়া, উইকেটটা যেন আরো ভালো হয়।

চলামান সিরিজে ধীরগতির এবং অসমান বাউন্সের উইকেট বানিয়ে প্রতিপক্ষকে অল্পরানে আটকে সেই রান তাড়া করে জিতেছে বাংলাদেশ, কিন্তু এই সিরিজে টি-টোয়েন্টি আমেজ পাওয়া যাচ্ছিল না মোটেও। অস্ট্রেলিয়া সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর প্রচণ্ড সমালোচনাও হয়েছিল উইকেট নিয়ে। ব্যবহৃত উইকেটে টানা খেলা হওয়ায় উইকেট পরিচর্যার সময় পাওয়া যাচ্ছে না। তাই উইকেটের তারতম্য বোঝা যাচ্ছে না। তবে দ্বিতীয় ম্যাচে উইকেট কিছুটা হাসিয়েছে।

রানের ফোয়ারা না হলেও ব্যাটসম্যানরা টাইমিং মেলাতে পেরেছেন। ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্যও ছিল। সামনের ম্যাচগুলিতে অন্তত রান ফোয়ারা ও বাউন্ডারির ফুলঝুরি দেখার অপেক্ষায় সমর্থকরা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিজেদের যতটা পারে ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। বড় স্কোর না হোক জয়ের অভ্যাস তৈরি হচ্ছে। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে ৩টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। এখান থেকে সর্বোচ্চটা নিতে চায় বাংলাদেশ।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি