বগুড়ায় নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার সাবেক কাউন্সিলর
বগুড়া দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় বগুড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মো. হারুনুর রশীদ সাজু (৫০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৪টার দিকে সদর উপজেলার নিশিন্ধারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাজু ঐ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি বর্তমানে বগুড়া শহরে ব্যাটারির ব্যবসা করেন।
জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও রড) দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকাল ৫টা ১৫ মিনিটে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন।
তবে, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক