ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী : গ্রেফতার-২
সদর উপজেলার রহিমানপুর বেলতলা এলাকায় টিএমএসএস’র কিস্তির টাকা আদায় করতে গিয়ে ৩ কর্মীকে আটক রেখে মারপিট ও নারী কর্মীর শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের মো: ফজিল উদ্দীনের ছেলে মো: সবুজ (৩৩) টিএমএসএস নামক এনজিও থেকে গত বছরের ১৮ জুলাই সার্ভিস চার্জসহ মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা ঋন গ্রহন করে। পরে নিয়মানুযায়ী একটি কিস্তি পরিশোধ করার পর দীর্ঘদিন আর কোন কিস্তি জমা করেননি। এ অবস্থায় গত বছরের ২৮ নভেম্বর ওই এনজিও’র মাঠকর্মী শাহিনের সাথে ঋন গ্রহীতা সবুজের দেখা হলে কিস্তির টাকা নেওয়ার জন্য পরদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বলে। তার কথামতো পরদিন বিকেলে মাঠকর্মী শাহিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে মারপিট করে পেছনের একটি গুদামে আটকে রাখে। কৌশলে শাহিন পার্শ্ববর্তী শাখার রবীন্দ্রনাথ ও কুলসুমকে তার আটকের বিষয়টি জানালে তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সবুজ তাদেরও আটক করে মারপিট করে কুলসুমের স্øীলতাহানী ঘটিয়ে নগদ অর্থ ও স্বার্ণালংকার ছিনিয়ে নেয়। পরে টিএমএসএস’র ঠাকুরগাঁও জোন অফিসের সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার মো: আলী আজম ব্যাপারী (৫৩) বাদী হয়ে গত বছরের চার ডিসেম্বর ৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নং আসামী মো: সবুজ ও তার ভাই মো: জুয়েল রানা (৩৮) কে গ্রেফতার করে। মামলায় অপর আসামীরা হলেন সবুজের ভাই মো: সোহেল রানা (৩৫) ও তার পিতা মো: ফজিল উদ্দীন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ