ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" কর্মশালা


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ৪:২৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের  মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কাজল তন্ত্র পাল ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম ফরাজী, জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজ সরকার, রফিকুল সরকার,নুরুজ্জামান নুরু, নারী সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন  জাকিয়া সুলতানা,  পলি আক্তার ও রুনা আক্তার 

কর্মশালায় প্রধান অতিথি পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন,

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ' শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ৷ আমরা আশা রাখি এই কর্মশালা নতুন প্রজন্মকে নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত