ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুট ওভার ব্রীজে বইবাহী ট্রাকের ধাক্কা,নিহত চালক
ঢাকার ধামরাইয়ে স্কুলের বইবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুট ওভার ব্রীজের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই অজ্ঞাত ট্রাক চালক নিহত ও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা রোড এলাকায় আরিচাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি। আহতের নাম আনোয়ার (৩৫), তবে তারও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন,ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্কুলের বই বহনকারী ট্রাকটি থানা রোড এলাকায় এসে ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে আহতকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয় ও নিহতের মরদেহ সাভার হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’