পাঁচবিবিতে আগামীর ভাবনা শীর্ষক কর্মশালা
”এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বাগজানা ইউনিয়নের ৬’টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০’জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহন করা শিক্ষার্থীরা বিভিন্নভাবে সঠিক ও যুক্তি তর্কের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। বিচারকমন্ডলী শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করলে জীবনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ মোনালিসা আক্তার প্রথমস্থান অধিকার করেন। বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মওদুদ আহম্মেদ ২য় ও সোনাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ কাপী রাকিবুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুদেব চন্দ্র, সোনাপুর ডিএস দ্বাখিল মাদ্রাসার সুপার মোঃ জাহিরুল ইসলাম, জীবনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ছামসুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি সহ অনেকে। পড়ালেখায় ও দেশ গঠনের লক্ষ্যে উৎসাহ যোগাতে অনুষ্ঠানে অংশগ্রহন করা সকল শিক্ষার্থীকেও সান্তনা পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
এমএসএম / এমএসএম
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা