ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জবিতে চালু হচ্ছে ক্লাস মনিটরিং সফটওয়্যার


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৯-১-২০২৫ বিকাল ৫:৫৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চালু হচ্ছে ক্লাস মনিটরিং সফটওয়্যার। এ সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সভায় ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ নামক এ সফটওয়্যার উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। একই সঙ্গে সফটওয়্যারটি চালুর সিদ্ধান্তও নেয়া হয়।

জানা যায়, এ সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রতিটি বিভাগের চেয়ারম্যান ক্লাস রুটিন সফটওয়্যারে আপলোড করবেন এবং ক্লাস প্রতিনিধিরা প্রতিদিন ক্লাসের তথ্য সফটওয়্যারে প্রদান করবেন। এসব তথ্যের ভিত্তিতে জানা যাবে রুটিনমাফিক নিয়মিতভাবে ক্লাস হচ্ছে কি না।

সভায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি মনিটরিং এর জন্য শিগগির একটি সফটওয়্যার চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। এই সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে কর্মস্থলে নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করা যাবে বলে আশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ