কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি এড. খালেদ হাসান জুম্মন, উপজেলা কমিটির প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কটিয়াদী উপজেলা শাখার উপদেষ্টা সাইদুল হক বিএসসি, উপদেষ্টা মাহমুদুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।
এসময় বক্তারা শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন ও শিশুশ্রম বন্ধসহ শ্রমিকদের কল্যাণে সরকারকে যুগোপযোগী সিদ্বান্ত নেওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ