ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

টঙ্গীতে সাদপন্থি হামলাকারীদের বিচারের দাবিতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২৫ বিকাল ৫:২৩
রাজধানীর টঙ্গীতে বিশ্ব ইজতামার ময়দানে তাবলিগ জামায়াতে হামলা ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার (১০ জানুয়ারি ) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের আধুরপাড়া থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে লিচুবাগান চত্বরে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।  
 
হেফাজতে ইসলাম রাঙ্গুনিয়ার সহসভাপতি মাওলানা নেছার আহমদ শাহ'র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আবদুল খালেক'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি মাওলানা নাছির উদ্দিন, মাওলানা রফিক, মাওলানা ক্বারী ইসমাইল, মাওলানা আমির হোসেন, মাওলানা আবুল ফয়েজ আনসারি, যুগ্ম সস্পাদক মুফতি ইমরান, মাওলানা বাহাদুর খান শাহ, সাংগঠনিক সম্পাদক এরশাদুল আলম মাসুদ, মাওলানা হাবীবুল্লাহ রব্বানী, ওসমান মাহদী, মো. শাহেদ, মাওলানা নাছির, মাওলানা রাশেদুল হক, আবু বক্কর, মো. কামরুল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা টঙ্গী মাঠে হামলার ঘটনায় রাঙ্গুনিয়া থেকে কয়েকজন সাদপন্থি সদস্য অংশ নিয়েছেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তারা যেনো কোন কার্যক্রম চালাতে না পারে, তাদের নানা মতবাদ যাতে প্রচার করতে না পারে সেই দাবি জানানো হয়। 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা