ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

বিপিএলে টানা ১৬ হার, তবুও চাঙা সুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ২:১৬

সবশেষ দুই আসরে বিপিএলে টানা ১৬ ম্যাচ হেরেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। গেলবার দুর্দান্ত ঢাকা নামে থকার পর এবার ঢাকা ক্যাপিটালস নামে খেলছে নতুন মালিকানায়৷ তবে পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসেনি। চলতি আসরে এখনো জয়ের দেখা পায়নি তারা, হেরেছে ৬ ম্যাচ।

এবারের আসরে ঢাকা নতুন মালিকানায়া আসলেও হেড কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনই আছেন। তাই সবমিলিয়ে বিপিএলে টানা ১৬ ম্যাচ হেরেছেন এই কোচ। দল হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকলেও মানসিকভাবে চাঙা আছেন সুজন, এমনটাই জানিয়েছেন দলটির ওপেনার মুনিম শাহরিয়ার।

তিনি বলেন, 'স্যার (সুজন) আসলে মানসিকভাবে কখনোই ডাউন হন না। মানুষের জীবনে এরকম হতেই পারে। আর আমরা মাঠে খারাপ খেলছি দেখেই উনি হেরেছেন। তার আসলে এখানে করার কিছু নেই। উনি পরিকল্পনা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারছি না।'

'দুর্ভাগ্যবশত আসলে হচ্ছে না। উনি মানুষ হিসেবে কিছুটা হতাশ হতেই পারেন। আমার মনে হয় না সেটা উনি আমাদের উপরে আসতে দেন। উনি আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করছেন, যথেষ্ট পরিমাণ নির্দেশনা দিচ্ছেন, পরিকল্পনা দিচ্ছেন।'-যোগ করেন তিনি।

তবে টানা হারে হতাশ মুনিম, 'এটা অবশ্যই হতাশার। আমরা শুধু একটা জয় খুঁজছিলাম। সেই জয়টা আসলে হচ্ছে না। কিছু একটা তো মিসিং হচ্ছেই। আমরা আগের ম্যাচে ভালো একটা সংগ্রহ পেয়েছি, এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো রান করে আমরা প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিবো, কিন্তু হলো না।' 

এমএসএম / এমএসএম

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক