ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাদকের সংশ্লিষ্টতা থাকায় ৪ শিক্ষার্থীর সিট স্থায়ী বাতিল করে হল ত্যাগের নির্দেশ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ৩:৪৩

মাদকের সাথে সংশ্লিষ্ট থাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষের চার শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। 
আজ ১১ জানুয়ারি ২০২৫ (শনিবার) বঙ্গবন্ধু হল থেকে প্রকাশিত প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, হলটির একাত্তর ব্লকের ৮৩১ নম্বর কক্ষের চার শিক্ষার্থীকে গতকাল ১০ জানুয়ারি রাতে মাদক সেবন অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করে প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলামের নেতৃত্বে হল প্রশাসন। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা ভঙ্গ ও হল অভ্যন্তরের সুষ্ঠু পরিবেশ বিনষ্টের অভিযোগ ও সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৮৩১ নম্বর কক্ষের ৪ জন শিক্ষার্থীর আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হলো। উপর্যুক্ত শিক্ষার্থীদের আগামী ৭ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?