ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

অনুমোদনহীন সম্প্রীতির বিজয় মেলার নেশায় প্রাণ গেলো কলেজ ছাত্রের


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ৪:৫

অনুমোদনহীন অবৈধ সম্প্রীতির বিজয় মেলা কেড়ে নিলো কলেজ ছাত্রের প্রাণ। মেলা নামের অবৈধ লটারী,হাউজি,ভূঁতের বাড়ি,সাবান খেলার কার্যক্রম বন্ধ হলেও দীর্ঘ সময় পরেও সেই মেলা দেখায় কাল হলো কলেজ ছাত্র সাহ্লাপ্রু মারমার। 

খাগড়াছড়ি জেলাজুড়ে অনুমোদন ছাড়াই প্রশাসনের নাকের ডগায় সকল কার্যক্রম চলমান থাকলেও প্রশাসন সব কিছু দেখার পর অদৃশ্য কারনে নীরব ভূমিকা পালন করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। 

শনিবার (১১ জানুয়ারী ২০২৫) রাত সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা ব্যাঙ্গমারা এলাকায় নিজ চালিত মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা একই এলাকার চিনিঅং মারমা (১৯) বছর বয়সের অপর এক কলেজ ছাত্র আহত হয়। নিহত সাহ্লাপ্রু মারমা মানিকছড়ি রাঙ্গাপানি এলাকার আপ্রুমংমার ছেলে ও মানিকছড়ি কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিল।

আহত চিনিঅং মারমা জানান,খাগড়াছড়িতে  বিজয় মেলা দেখে নিজ চালিত মোটর সাইকেল যোগে বাড়ি (মানিকছড়ি) ফেরার পথে মাটিরাঙ্গার ব্যাঙ্গমারা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ি ছড়ায় পড়ে চালক সাহ্লাপ্রু মারমার মুখ থেথলে যায় এবং পিছনে বসা আরোহী চিনিঅং মারমা (নীজে) ছিটকে পড়ে আহত হয়। 

পরে স্থানীয়রা খবর পেয়ে সাহ্লাপ্রু মারমাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হাসিবুল হক বলেন, বিধি মোতাবেক নিহতের ময়না তদন্তের কাজ প্রক্রিয়াধিন রয়েছে।

এদিকে-খাগড়াছড়ির মানিকছড়িতে প্রকাশ্যে মেলা নামের অবৈধ কার্যকম বন্ধের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া ও মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন মেলার পক্ষ নিয়ে এলাকাবাসীর আয়োজনে মেলা চলছে জানিয়ে আয়োজকদের পক্ষে সাফাই গান।   

এমএসএম / এমএসএম

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার শাড়ি-শাল জব্দ,গ্রেপ্তার ২

গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা

ডিআইজির সঙ্গে এসআরবি অধিনায়কের মতবিনিময় শৃঙ্খলা -জননিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট