ডিআইজির সঙ্গে এসআরবি অধিনায়কের মতবিনিময় শৃঙ্খলা -জননিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা
রাজশাহী অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী,পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক,পিএসসি, এডি।
বুধবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই কর্মকর্তার মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় তারা রাজশাহী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট),রাজশাহীর পুলিশ সুপার,পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উভয় কর্মকর্তা আগামী দিনেও রাজশাহী অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার শাড়ি-শাল জব্দ,গ্রেপ্তার ২
গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা
ডিআইজির সঙ্গে এসআরবি অধিনায়কের মতবিনিময় শৃঙ্খলা -জননিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা