‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুহুল কুদ্দুস। দায়িত্ব গ্রহণের পর তিনি হয়রানিমুক্ত ও জনবান্ধব নাগরিক সেবা নিশ্চিত করাকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খুলনা জেলার পাইকগাছা উপজেলার আলতলা গ্রামের বাসিন্দা। তিনি ২০০৫ সালে লক্ষীখোলা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, ২০০৭ সালে খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি, ২০১৩ সালে পটুয়াখালী থেকে স্নাতক (সম্মান) এবং ২০১৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১৪ সালের ডিসেম্বর মাসে পূবালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। এরপর রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের দিকে তিনি পাবলিক পলিসি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে যান। সেখানে প্রায় আড়াই বছর প্রশিক্ষণ গ্রহণ করেন।
এক সন্তানের জনক রুহুল কুদ্দুস মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর তাঁর কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন, “হয়রানিমুক্ত নাগরিক সেবা দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আমি কোনো নাগরিককে কষ্ট দেব না। আমার এখান থেকে কেউ কষ্ট পেয়ে চলে যাবে, এটা আমার কাম্য নয়।”
তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ মেহেরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক