বেনাপোল বন্দরে লোডকৃত ট্রাক আটক
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার শাড়ি-শাল জব্দ,গ্রেপ্তার ২
দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দর থেকে শুল্ককর ফাঁকি দিয়ে পাচার হওয়া দুটি কাভার্ড ভ্যান থেকে ভারতীয় শাড়ী ও কাস্মির শাল চাদরের একটি পণ্যচালান ঢাকা যাবার পথে পদ্মা সেতুর উত্তর প্রান্তে মুন্সীগঞ্জের লেহজংয়ে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) অভিযান চালিয়ে আটক করেছে। আটককৃত মালামালের মুল্য প্রায় ১১ কোটি টাকা। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) রাত ৪টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল। উদ্ধার করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩২)।
এসআরবি সূত্রে আরও জানা যায়, বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানযোগে দীর্ঘদিন ঢাকায় নিয়ে আসতেন এই চক্র। পরে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এসআরবি’র সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এদিকে,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৯ নম্বর শেড থেকে মিথ্যা ঘোষণায় আনা ভারতীয় গাড়ি থেকে কাভার্ড ভ্যানে লোড হওয়া (যশোর ট- ১১-৬৩৯৩) আমদানিকৃত কেমিক্যাল চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস হাউস সূত্রে জানা যায়, ভারত হতে আমদানিকারক অনিন্দিতা ইন্টারন্যাশনাল ১শ প্যাকেট টেলকম পাউডার ঘোষণার একটি আমদানিকৃত পণ্য চালান বেনাপোল বন্দরে প্রবেশ করায়। এ পণ্য চালানটির খালাশের দায়িত্বে ছিলো ‘ব্রাইড ইন্টারন্যাশনাল’ সিঅ্যান্ডএফ এজেন্ট। টেলকম পাউডার ঘোষনায় আনা এ চালানে কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ কেমিক্যাল রয়েছে।
এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইড ইন্টারন্যাশনালে মালিক শহিদুল ইসলাম জানান, আমি নারায়ণগঞ্জে থাকি। বেনাপোল বন্দরে সেলিম ও রিকন নামে দুজন কাজ করে। পণ্য চালান আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমিও শুনেছি।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন বলেন, আটক পণ্য চালানাটির ইনভেন্টরি চলমান রয়েছে এবং আমদানিকৃত পণ্য চালানের কেমিক্যাল ল্যাব টেস্টে পাঠানো হয়েছে। ল্যাব থেকে রেজাল্ট আসলে বলতে পারবো কি পণ্য মিলেছে।
এমএসএম / এমএসএম
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার শাড়ি-শাল জব্দ,গ্রেপ্তার ২
গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা
ডিআইজির সঙ্গে এসআরবি অধিনায়কের মতবিনিময় শৃঙ্খলা -জননিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা