কিয়ারার প্রত্যাবর্তন
প্রায় দেড় বছর পর আজ বড়পর্দায় ফিরলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। হিন্দি নয়, কিয়ারার প্রত্যাবর্তন হলো তেলেগু সিনেমা দিয়ে। এস শঙ্কর পরিচালিত সিনেমা ‘গেম চেঞ্জার’ মুক্তি পেয়েছে। অ্যাকশন সিনেমাটিতে কিয়ারার সঙ্গে আছেন দক্ষিণি তারকা রাম চরণ।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুক্তির পরই ‘গেম চেঞ্জার’ ছবিটি অনলাইনে ফাঁস হয়েছে। একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে। ভারতে মুক্তির পরপরই ছবিটির পাইরেটেড কপি অনলাইনে ছড়িয়ে পড়া অবশ্য নতুন ঘটনা নয়। গত মাসেও ‘পুষ্পা ২’ অন্তর্জালে ছড়িয়ে পড়ে। অবশ্য ব্যবসার তেমন ক্ষতি হয়নি।
জানা যায়, প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির জন্য রাম চরণ ৬৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। শুরুতে এ ছবিতে রাশমিকা মান্দানার অভিনয় করার কথা ছিল। পরে নায়িকা চরিত্রে কিয়ারা চূড়ান্ত হন।
Aminur / Aminur
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী