ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিউজিল্যান্ডের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১২:৩৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও হাতে রয়েছে এক মাসের বেশি সময়। তবে দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় ১২ জানুয়ারি। এরই মধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আইসিসির এই বড় প্রতিযোগিতাতেও কিউইদের অধিনায়কত্ব সামলাবেন সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সফল হওয়া মিচেল স্যান্টনার। তিন নবাগত তরুণ পেসার উইল ও'ররকি, বেন সিয়ার্স এবং নাথান স্মিথকে রাখা হয়েছে দলে। অলরাউন্ডারদের মধ্যে স্যান্টনার নিজে তো আছেনই; এছাড়াও রয়েছে মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্রের মতো তারকারাও। এছাড়াও দলে রয়েছেন সিনিয়র ক্রিকেটার সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, টেস্ট দলের অধিনায়ক টম লাথাম।
মিচেল স্যান্টনার, টম লাথাম এবং কেন উইলিয়ামসন গতবারের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিলেন। তাদের মধ্যে কেন উইলিয়ামসন তো তার আগেরবার ইংল্যান্ডেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিলেন। এদিকে বোলিংয়ে নেতৃত্ব দেবেন ম্যাট হেনরি, সঙ্গে থাকছেন লুকি ফার্গুসন।
রিজার্ভ ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে জ্যাকব ডাফির নাম। লুকি ফার্গুসন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে যদি নিজের নাম সরিয়ে নেন তবে স্কোয়াডে ঢুকে পড়বেন এই পেসার।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হবে নিউজিল্যান্ডের।
নিউজিল্যান্ড স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও'ররকি, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং।

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে