ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রতি সেকেন্ডে ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১:৪৩

চোটের সঙ্গে নেইমারের শত্রুতা অনেক পুরোনো। মাঠে যতটুকু খেলতে পারেন, সেটার চেয়ে বেশি সময় কেটে যায় ম্যাচ না খেলে। অল্প সময় মাঠে নামার পরও তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে মোটা অঙ্কের টাকা। ফ্রান্সের এক গণমাধ্যম দিয়েছে চোখ কপালে ওঠার মতো তথ্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে নেইমার মাঠে নামার সুযোগ পাননি বললেই চলে। আল হিলালের হয়ে পুরো বছরে তিনি খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
২০২৪ সালে নেইমার যে দুই ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই দুই ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ ছিল আল আইন ও এসতেগলাল এফসি। দুটি ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি। এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি তিনি। সেই দুই ম্যাচে আল হিলাল জিতেছে। যেখানে আল আইনকে ৫-৪ গোলে হারিয়েছিল নেইমারের দল। এসতেগলালের বিপক্ষে আল হিলাল পেয়েছিল ৩-০ গোলের জয়। সদ্য শেষ হওয়া বছরে নেইমার দিয়েছেন ৪৫ টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা।
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমান নেইমার। সৌদি আরবের ক্লাবে ১৭ মাস কাটিয়ে দিলেও সব মিলে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। এদিকে শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করতে চাচ্ছে না আল হিলাল। চুক্তি নবায়ন না করলে তাঁর পরবর্তী গন্তব্য এখনো স্পষ্ট নয়।
পুরোনো সতীর্থ লিওনেল মেসি–সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন উঠেছিল ঠিকই। তবে ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনো সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা