ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় মায়ের কারাদন্ড


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:৪০

নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা ভঙ্গের কারণে বাল্যবিবাহ সংশ্লিষ্ট মায়ের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১১ জানুয়ারি রাতে উপজেলার উমার ইউনিয়নের বাখরপুর আদিবাসী পাড়ায় এই বাল্য বিয়ের ঘটনা ঘটে।
সূত্র জানায়, বাখরপুর গ্রামের মোজাফফর রহমানের মেয়ের ছুম্মার সাথে পৌর সদরের আমাইতাড়া গ্রামের আবু বক্করের অপ্রাপ্ত বয়স্ক ছেলে হৃদয় বাবুকে মেয়ের বাড়ীতে একত্র পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং বিয়ের আয়োজন করে। ছেলে ও মেয়ে উভয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান তাঁর প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে বিয়ে না দিতে মেয়ের বাবাকে একাধিক বার নিষেধ করেন এবং কোন অভিযোগ থাকলে তা লিখিত দিতে তাগিদ দেন। কিন্তু মেয়ের পরিবার নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন সম্পন্ন করে, এদিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ছেলেকে কৌশলে ডেকে নিয়ে জোর করে বাল্যবিবাহ দেওয়ারও লিখিত অভিযোগও করেন ছেলের বাবা আবু বক্কর। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তা টের পেয়ে কৌশলে বর-কনে ও মেয়ের বাবা চম্পট দেয়। ঘটনাস্থলে মেয়ের মা মোসা. মোহসেনা খাতুনের স্বীকারোক্তির ভিত্তিতে বাল্যবিবাহ নিরোধক আইন ২০১৭ এর ৮ ধারা ভংগের দায়ের সর্বনিম্ন ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।  ১২ জানুয়ারি মোসসেনা খাতুনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ সময় উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারি  প্রকৌশলী মিলন কুমারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন