ক্লাবের মালিক হচ্ছেন ভিনি!
অল্পদিন আগেই পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এক সাক্ষাৎকারে অবসরের পর ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে তো একধাপ এগিয়ে। ফরাসি ক্লাব এসএম কোঁ-এর মালিকানা এখন তার হাতে। এবার সেই তালিকায় নতুন নাম ব্রাজিলের উঠতি তারকা ভিনিসিয়ুস জুনিয়র। বয়স ২৫ পেরোনোর আগেই ক্লাব কেনার দিকে নজর দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা! যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনের মতে, পর্তুগালের দ্বিতীয় সারির একটি ক্লাব কেনার প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন ভিনিসিয়ুস। যদিও ক্লাবের নাম প্রকাশ করেনি তারা। সব মিলিয়ে পর্তুগালের দ্বিতীয় স্তরের লিগে ক্লাব আছে ১৮টি। যেখানে পর্টিমোনেন্স নামের ক্লাবের মালিকানায়ও আছেন একজন ব্রাজিলিয়ান। ফুটবলারদের ক্লাব কেনার প্রতি আগ্রহটা নতুন নয়। ডেভিড বেকহ্যাম কিংবা রোনালদো নাজারিওরা ক্যারিয়ার শেষে হেঁটেছেন ক্লাবে বিনিয়োগের পেছনে। অবশ্য এত কম বয়সে ক্লাব কেনার নজিরটা ফুটবলে খুবই কম। সেই তালিকায় ভিনিসিয়ুস অনুপ্রেরণা নিতে পারেন তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের কাছ থেকেই। ফরাসি অধিনায়ক ২০২৪ সালের জুলাইতে মালিকানা কিনে নিয়েছেন ফ্রান্সের দ্বিতীয় স্তরের একটি ক্লাবের। এছাড়া আরেক ফরাসি মিডফিল্ডার কান্তের মালিকানায় আছে বেলজিয়ামের তৃতীয় স্তরের একটি ক্লাব।
ক্লাব কেনার গুঞ্জনে ভিনিসিয়ুসের নাম শোনা গেলেও, মাঠের ফুটবলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পার করছেন কঠিন সময়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে পড়েছেন সমালোচনার মধ্যে। পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ক্লাব কেনার বিষয়ে তার পরিকল্পনা শিরোনামে আসলেও ভিনিসিয়ুসের মন পুরোপুরি সুপার কাপে। পরবর্তী কয়েক মাসে তিনি এফসি আলভারকার মালিকানার দিকে এগোলে সেটি ফুটবল বিশ্বে আলোচনার নতুন মঞ্চ তৈরি করবে। ভিনিসিয়ুসের এই উদ্যোগ কেবল তার খেলোয়াড়ি দক্ষতাই নয়, বরং ব্যবসায়িক চিন্তার প্রতিফলনও তুলে ধরছে। ফুটবল তারকাদের মালিকানা ক্রয় কি ভবিষ্যতের একটি নতুন ধারায় পরিণত হতে যাচ্ছে? সেটাই এখন ভাবনার বিষয়।
Aminur / Aminur
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি