ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে : প্রীতি জিনতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১-২০২৫ বিকাল ৭:১৭

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলস বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর। হঠাৎ দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এ শহরের স্থানীয় লাখো মানুষ। বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা, একাধিক তারকার বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! চোখের জলে হাহাকার করছেন হলিউড তারকারা। শুধু হলিউড তারকারাই নন বলিউডের বেশ কিছু খ্যাতনামা তারকাও থাকেন সেই শহরে। বলি অভিনেত্রী প্রীতি জিনতা তাদের মধ্যে অন্যতম। সেখানকার নাগরিক জেন গুডএনাফকে বিয়ের পর থেকেই সেখানেই থাকেন প্রীতি। দুই যমজ সন্তান রয়েছে তার। চোখের সামনে একের পর এক বাড়ি পুড়ে যেতে দেখেছেন। এমন দৃশ্য যে লস অ্যাঞ্জেলেস শহরে কখনও দেখতে হবে কল্পনাতীত ছিল নায়িকার। নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি জানিয়েছেন এখন তারা সুরক্ষিত আছেন। তবে অভিনেত্রী বিগত কয়েক ঘণ্টায় যা দেখেছেন তা অবিশ্বাস্য। প্রীতি লিখেছেন, ‘দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলেসে। যেখানে একের পর এক বাড়ি পুড়েছে। লোকদের বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হচ্ছে।’
অভিনেত্রীর কথায়, ‘আকাশ ঢেকে গিয়েছে ধূসর কালো ছায়ায়। সারাক্ষণ একটা ভয় যদি এই দমকা হওয়া না কমে তাহলে কী হবে আমার সন্তানদের ও আমার বাড়ির বয়স্কদের। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা এখন নিরাপদে রয়েছি।’

 

Aminur / Aminur

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম