ঘুষ নিয়ে কাজ না করায় পাইকগাছা সহকারী কমিশনার সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
পাইকগাছায় ঘুষ গ্রহণ ও কাজ না করে দেওয়ার অভিযোগে উপজেলা ভূমি অফিসের ৫ কর্মকর্তার নামে মামলা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) উপজেলার রামচন্দ্রনগর প্রতাপকাটি গ্রামের শেখ সওকাত আলীর ছেলে শেখ নজরুল ইসলাম আদালতে এ মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হলেন, পাইকগাছা উপজেলা সহকারী ভুমি কমিশনার মো. ইফতেখারুল ইসলাম শামীম, সার্টিফিকেট সহকারী অমত্য বিশ্বাস, সার্ভেয়ার মো. কাওছার আলী, নাজির কাম-ক্যাশিয়ার জিহাদ উললাহ ও কপিলমুনি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন।
এজাহার সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার হওলী মৌজার এস এ খতিয়ান ১১৭ দাগ নং ২৯০ এর ১.৩৮ একর এবং প্রতাপকাটি মৌজার এসএ খতিয়ানে ৩.৯৫ একরের মধ্যে ১.৩০ একর জমি ভিপি তালিকাভুক্ত হয়। বাদীর পিতা শেখ সওকাত আলী ভিপি লিজ কেস নং ৫৫৪/৭৪-৭৫ এর মাধ্যমে সরকারি রাজস্ব দিয়ে ইজারা দিয়ে সরকারের পক্ষে ভোগ দখল করতে থাকেন।
তিনি অসুস্থ হয়ে পড়লে একই এলাকার আয়ুব আলীকে ধান ও মাছ চাষের জন্য মৌখিকভাবে পার্টনার হিসেবে নেন। সওকাত আলীর মৃত্যুর পরে আয়ুব আলী ও তার ছেলে বাবুল আক্তার জাল দলিলের মাধ্যমে ওই সরকারি ভিপি জমি বর্তমান বিআরএস ১৫৯ খতিয়ানে নিজেদের নামে রেকর্ড করেন।
এদিকে উক্ত ভিপি জমি ভিপি তালিকার গেজেট ‘ক’তে প্রকাশিত হয়। সওকাত আলীর মৃত্যুর পর এ মামলার আসামিরা অফিস হতে ওই জমির বকেয়া হালনাগাদ ডিসিআর নবায়নের জন্য তার ছেলেদের নেটিশ দেয়।
২০২৩ সালের ১৭ মে নোটিশ পেয়ে শেখ নজরুল ইসলাম ও তার ভাইয়েরা ইজারা নবায়নের জন্য আবেদন করেন। তদন্ত রিপোর্ট দেওয়ার নামে এ মামলার আসামি ভূমি অফিসের সার্ভেয়ার কাওছার আলী তাদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে ৩ দফায় ৪৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। কাওছার আলী তাদের পক্ষে ইজারা নবায়নের জন্য মতামত দেন। তদন্ত প্রতিবেদনে তিনি আরও উল্লেখ করেন, আয়ুব ও তার ছেলে বাবুল আক্তার ভুয়া দলিল তৈরি করে সরকার জমি তাদের নামে রেকর্ড করে আত্মসাত করেছেন।
২০২৪ সালের ২০ মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী ভূমি অফিসার মো. আল আমিন উভয়পক্ষের শুনানি শেষে শেখ নজরুল ও তার ভাইদের পক্ষে ইজারা নবায়নের আদেশ দিয়ে প্রতিপক্ষ বাবুল আক্তার গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। আদেশ অনুযায়ী সার্ভেয়ার কাওছার আলী ও ভূমি সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন জমি দখল নেন এবং বাদী হাওলী মৌজার ১,০০ একর জমির বকেয়াসহ হালনগাদ ইজারা নবায়ন করেন।
পরবর্তীতে পাইকগাছা উপজেলা সহকারী ভূমি কমিশনার হিসেবে মো. ইফতেখারুল ইসলাম শামীম যোগদান করেন। এরপর তিনি প্রতাপকাটি মৌজার জমি পুনরায় দখল ভিত্তিক প্রতিবেদন দাখিল করার জন্য কপিলমুনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দখল ভিত্তিক প্রতিবেদন দাখিল করতে বলেন। ওই প্রতিবেদন দাখিল করার জন্য বাদীর ভাই মো. রুস্তম আলীর কাছ থেকে তিনি বিকাশ ও নগদের মাধ্যমে ২৫ হাজার টাকা ঘুষ নেন।
পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল ইসলাম মামলাটি গ্রহণ করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এফ এম এ রাজ্জাক।এবিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, এই বিষয়টি আমি জানি না। চাকরির জীবনে কখনো ঘুষ নেয়নি। মামলা হলে আদালতে বিচার হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক
যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে
ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন